ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যশোরের কেশবপুরে হাসপাতালে দুইদিনে বিনামূল্যে ছয় নারীর সিজার

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইদিনে বিনামূল্যে ছয় গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে।


গত মঙ্গলবার ও বুধবার সফলভাবে হাসপাতালে এ অপারেশন সম্পন্ন করা হয়। সিজারিয়ান অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হওয়া সকল নবজাতক ও মায়েরা সুস্থ রয়েছে।


এ নিয়ে গত এক মাসে বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৩ গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশন করা হয়েছে।


গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন করেন কনসালটেন্ট (গাইনি) ডা. আয়েশা আক্তার। অজ্ঞান করেন কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. শরিফ ইকবাল। অপারেশনকালে সহকারী হিসেবে ছিলেন- ডা. জি,এম,এস,কে ডালিম, ডা. সিফাত শারমীন জিসান, সেবিকা মোহনা ও ফাতেমা খাতুন।


এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, মঙ্গলবার ও বুধবার ৬ গর্ভবতী নারীসহ চলতি মাসে বিনামূল্যে ১৩ জন গর্ভবতী নারীর সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। হাসপাতালে গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

ads
ads
ads

Our Facebook Page

↑